Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

এবার ব্রাহ্মণবাড়িয়ায় আরেক ‘মিতু’র সন্ধান।

  |   সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

এবার ব্রাহ্মণবাড়িয়ায় আরেক ‘মিতু’র সন্ধান।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

স্ত্রীর পরকিয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার রেশ না কাটতেই এবার ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে মামলা করেছেন এক স্বামী।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আদালতে এ মামলা দায়ের করেন স্বামী সাদ্দাম হোসেন দীপু।

বিচারক ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে দুই আসামি স্ত্রী শ্রাবণী বুশরা এশা ও তার প্রেমিক মুনতাছির ইভানের নামে সমন জারি করেছেন।

এশা বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ণ আধুনিক মেডিকেল কলেজের প্রভাষক। আর মুনতাছির উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, বাদী সাদ্দাম হোসেন দীপু ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল মহল্লার জহিরুল ইসলামের ছেলে। দীপুর সাথে গত ২০১৪ সালের ২৮ আগস্ট শ্রাবণী বুশরা এশার সাথে বিয়ে হয়। দীপু তার অফিসের কাজে ঢাকার বাইরে গেলে এশার সাথে যোগাযোগ করতে মুনতাছির তার বাড়িতে আসা-যাওয়া করত। গত ২৬ ডিসেম্বর দুপুরে দীপু তার কর্মস্থলে ছিলেন। এদিন এশা ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার বাড়িতে মুনতাছিরের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, সাধারণত এ ধরণের মামলা আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু পরকিয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যার কারণে আদালত এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ