Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় কাঁটাতারের পাশে যুবকের মরদেহ…

  |   বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় কাঁটাতারের পাশে যুবকের মরদেহ…

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের পাশ থেকে মাজহারুল ইসলাম তানিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানিম মোটরসাইকেল চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চোরাচালান ও ডাকাতির অভিযোগে কসবা থানায় দুইটি মামলা রয়েছে। তিনি উপজেলার অষ্টজঙ্গল গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলেন।

পুলিশ জানিয়েছে, রাতে খাদলা গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৪৯নং পিলারের সাব পিলার ৩ এসের পূর্ব পাশে (কাঁটাতারের পশ্চিম পাশে) মাজহারুলের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনরা। পরে বিজিবি সদস্যদের সহযোগিতায় মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর নিহতের স্বজনরা কসবা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাম চোখের ভ্রুর বাম পাশে ছিদ্র জখম রয়েছে। এছাড়া শরীরে আর কোনো জখম নেই। ধারণা করা হচ্ছে চোরাচালানীদের অভ্যন্তরীণ কোনো ঝামেলার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ