Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ধানের টুকরিতে গাজা পাচারের সময় নবীনগরে আটক ২…

  |   বুধবার, ১৩ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ধানের টুকরিতে গাজা পাচারের সময় নবীনগরে আটক ২…

আখাউড়ার আলো ২৪.কম#

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাথায় করে গাঁজা পাচারের সময় ইউনুছ মিয়া (৬০) ও আবু সিদ্দিক (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানছাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ইউনুস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও সিদ্দিক মাদারীপুর জেলা সদরের বাসিন্দা।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে  বলেন, কেউ যেন সন্দেহ না করে সেজন্য ধানের টুকরিতে গাঁজা ভরে সেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিল ইউনুছ ও সিদ্দিক। যে কেউ দেখলে মনে করবেন তারা টুকরি বিক্রি করেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে টানছাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এ সময় টুকরিতে কৌশলে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকরা গাঁজাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ