Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা।

  |   সোমবার, ০১ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা।

মো:সাইফ খান#

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে ৬টির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুইটি উপজেলায় নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র কসবা উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

আর আখাউড়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় ভোট গ্রহণ করা হয়েছে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন্যে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলায়

নির্বাচিত হলেন যারা:

নাসিরনগরে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. রাফিউদ্দিন আহমেদ ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭ ৪ভোট।

সরাইলে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শের আলম মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৫৮ ভোট।

আশুগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মুন্সি নৌকা প্রতীকে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৫৫ ভোট।

সদরে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও) আনারস প্রতীকে ৬৮ হাজার ২৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা
প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯০৭ ভোট।

নবীনগরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান দোয়াত কলম প্রতীকে ৪৯ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিকী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।
প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় কসবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন ও আখাউড়ায় আবুল কাসেম ভূঁইয়া।

আজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ