Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় ডাব পাড়াকে কেন্দ্র করে যুবক হত্যা।

  |   শনিবার, ১৮ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় ডাব পাড়াকে কেন্দ্র করে যুবক হত্যা।

কসবা প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাব পাড়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,  হাতুরাবাড়ি গ্রামের বাসিন্দা মাসুমের সঙ্গে একই গ্রামের ইয়াছিনের (১৮) পূর্ব বিরোধ চলছিল। আজ শনিবার সকালে মাসুম বাড়ির পাশের একটি ডাব গাছ থেকে ডাব পাড়লে এ নিয়ে ইয়াছিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ইয়াছিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমের গলার ডান পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পরপরই ইয়াছিন ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ