Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ধন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় র‌্যাব-১০ এর সদস্যদের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ধন মিয়া উপজেলার মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় ধন মিয়ার স্ত্রী আরজিনা বেগমকে আটক করা হয়েছে। র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সোনারামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ধন মিয়া মাদকের চালান নিয়ে সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ধন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার কাছ থেকে ১১ হাজার ৭শ পিস ইয়াবা, একটি পিস্তল, নগদ ৪৮ হাজার ৭শ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ