Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।

  |   বুধবার, ১২ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।

কসবা প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শরীফ মিয়া (১৮)। এ ঘটনায় শরিফের সঙ্গে মোটরসাইকেলে থাকা রিফাত মিয়া (১৬) নামে আরও এক আরোহী আহত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামের আওলাদ মিয়ার ছেলে। আহত রিফাত একই এলাকার কামাল মিয়ার ছেলে।

আহত রিফাত সাংবাদিকদের বলেন, দুপুরে মোটরসাইকেলে করে কসবার মনকসাই এলাকা থেকে তিনলাখপীর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শরীফ মারা যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ