Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শে নিহত-২

  |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শে নিহত-২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে মহিলাসহ দুইজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে এবং দুপুরে নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামে পৃথক এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেহান উদ্দিন-(৪৮) এবং শাহানা বেগম-(৫০)। নিহত রেহান উদ্দিন আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামের মরহুম আব্দুল হাফিজের ছেলে এবং নিহত শাহানা বেগম নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামের মোনায়েম মিয়ার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে নিজ ঘরের পানির পাম্প মেরামত করার সময় রেহান উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আশংকাজনক অবস্থায় তকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে গত বৃহস্পতিবার সকালে আলীয়াবাদ গ্রামের শাহানা বেগম ডাস্টবিনে ঘরের ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায়ের সাথে যোগাযোগ করলে তারা বলেন, এ ধরনের অভিযোগ তারা পাননি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ