Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে কয়েলের আগুনে সব শেষ।

  |   শুক্রবার, ১৪ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে কয়েলের আগুনে সব শেষ।

সূত্র:অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কয়েলের আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর, গবাদি পশু ও নগদ টাকা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিতনা গ্রামের মো. জালু মিয়া কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে সেই কয়েল থেকে বসতঘরে আগুন লাগে। আগুনে নগদ টাকা ও পাঁচটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা জালু মিয়ার প্রতিবেশী হাছন আলীর ঘরে ছড়িয়ে পড়লে তার বসতঘরও পুড়ে যায়।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল কবির জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদেরকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ