Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে গলা কেটে হত্যার পর দ্বী খন্ডিত মাথা নিয়ে থানায় হাজির হত্যাকারী।

  |   মঙ্গলবার, ২৫ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে গলা কেটে হত্যার পর দ্বী খন্ডিত মাথা নিয়ে থানায় হাজির হত্যাকারী।

আখাউড়ার আলো ২৪ রিপোর্ট#

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর তার খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির হয়েছেন লবু দাস (৪৬) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরের গৌরমন্দিরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন ঘোষ (৫৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। অভিযুক্ত লবু দাস নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার মৃত পরমানন্দ দাসের ছেলে।

গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী বিষয়টি নিশ্চিত করে  বলেন, লিটন দাস নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তিনি মন্দিরে ঘুমিয়েছিলেন। এসময় লবু দাস ধারালো দা দিয়ে লিটনকে হত্যা করে। এরপর শরীর থেকে মাথা আলাদা করে বাজারের ব্যাগে করে নিজেই থানায় নিয়ে যান। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ খণ্ডিত মাথা নিয়ে এক ব্যক্তির থানায় হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ