Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নবীনগরে ছাত্রী ধর্ষনের ঘটনায় শিক্ষক আটক।

  |   মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নবীনগরে ছাত্রী ধর্ষনের ঘটনায় শিক্ষক আটক।

নবীনগর প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক দ্বারা নবম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ আজ মঙ্গলবার ওই শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করে।

মামলা ও এলাকাবাসির সূত্রে জানা যায়, নবম শ্রেণীর এক ছাত্রী কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক কাজী মুরাদের নিকট প্রায় দুই মাস ধরে প্রাইভেট পড়িয়া আসিতেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীকে শিক্ষক কাজী মুরাদ মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসপাতাল পাড়ায় তার ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

পরে ওই ছাত্রীকে রাতে নবীনগর সমবায় মার্কেটের সামনে ছেড়ে যাওয়ার সময় বিষয়টি প্রকাশ পায়। ওই রাতেই স্কুল কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়।

এলাকাবাসী ওই শিক্ষককে মঙ্গলবার থানায় সোর্পদ করে। শিক্ষক মুরাদ উপজেলার রতনপুর গ্রামের শেখের পাড়া কাজী আসাদ উল্লাহ ছেলে।

এই ঘটনায় ওই ছাত্রীর চাচা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি দু:খজনক। অভিযুক্ত শিক্ষক কাজী মুরাদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ