Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত পাঁচ

  |   শুক্রবার, ২৫ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত পাঁচ

বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সহিংসতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলের সঙ্গে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সদস্য তফসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে এই সংঘর্ষ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা বিচ্ছিন্ন ভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে ছুড়িকাঘাতসহ পাঁচ ছাত্রলীগের নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে জয় হোসেন এবং মহসিন মোল্লাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহদের শরিরে ছুড়িকাঘাতসহ জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।ঘটনা সর্ম্পকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন জানান, ‘ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ