Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা।

  |   রবিবার, ২১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আসাদ উল্লহ্ নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার এজহারে বলা হয়, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও ধর্মীয় শান্তি ও সম্প্রীতির রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে। উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি সুযোগ সুবিধা বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ও অন্য ধর্মের লোকজন ভোগ করছে।

এজহারে আরও বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান গুম হয়ে গেছে এবং মুসলিম মৌলবাদীরা ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে, জায়গা দখল করেছে বলে বিচার চান। এটি বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও এজহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী মো. আসাদ উল্লাহ্ সাংবাদিকদের জানান, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার জন্য প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটি আমাকে আহত।করেছে। তাই আমি সপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছি।

জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সারোয়া-ই আলম সাংবাদিকদের জানান, আদালত মামলাটি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ