Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলেকে হত্যার পর রগ কেটে দিল বাবা।

  |   সোমবার, ২৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলেকে হত্যার পর রগ কেটে দিল বাবা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের ছেলেকে হত্যার পর রগ কেটে দিয়েছেন এক পাষণ্ড বাবা। রবিবার (২৮ জুলাই) রাতে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামে মোরসালিন (১০) নামের ওই শিশুকে শ্বাসরোধে হত্যার পর রগ কেটে দেয় তারই বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরসালিলের বাবা মোসাঈদ দুই বিয়ে করেছেন। মোরসালিন তার প্রথম স্ত্রীর সন্তান। তবে দ্বিতীয় বিয়ের পর থেকে মোসাঈদ প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। গত দুদিন আগে হঠাৎ করে মোসাঈদ প্রথম স্ত্রীর বাড়িতে যান। ররিবার বিকালে মোরসালিনকে তার কাছে থাকা ৪০ টাকা দিয়ে দোকান থেকে ব্লেড ও সিগারেট কিনে আনতে বলে মোসাঈদ।

মোরসালিন বের হওয়ার কিছুক্ষণ পর মোসাঈদও বাড়ি থেকে বের হন। কিন্তু তারা দুজনই আর বাড়ি ফিরে আসেনি। রাতে বাড়ির পাশে মোরসালিনের গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর ব্লেড দিয়ে গলার রগ কেটে দেয় মোসাঈদ। হত্যার পর পালানোর সময় স্থানীয়রা মোসাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসাঈদ হত্যার দায় স্বীকার করে জানিয়েছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সে নিজের ছেলেকে হত্যা করেছে। মোসাঈদ মাদকাসক্ত বলেও জানিয়েছেন ওসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ