Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২।

  |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২।

বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে মলাই মিয়া (৪৫) নামে একজন সোমবার রাতে এবং আবদুর রউফ (৭৫) নামে আরেকজন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র সেই বিরোধ আরও চরম আকার ধারণ করে। এর জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে মলাই মিয়া নামে একজন সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে এবং আবদুর রউফ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ