Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ আহত ২০…

  |   বুধবার, ০৭ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ আহত ২০…

বিশেষ প্রতিনিধি#

আজ ৭ ই আগস্ট বুধবার বিকেলে সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড়ে ডিজিটাল হাসপাতালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা নিয়ে গত সোমবার(৫আগস্ট) উচালিয়াপাড়ার কোনাপাড়ার অবসরপ্রাপ্ত সৈনিক শামিম এবং কাইমুন্সী বাড়ির বাসিন্দা ও ডিজিটাল হাসপাতালের মালিক ইউনুছ মিয়ার ভাই ছাদেক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছাদেক মিয়া ও তার লোকজন শামিম মিয়াকে মারধর করে আহত করে। এ খবরে শামিমের লোকজন স্থানীয় ডিজিটাল হাসপাতাল ভাংচুর করে। এ ঘটনায় ইউনুছ মিয়া বাদী হয়ে ৮জনকে আসামী করে থানায় মামলা করে। উভয় পক্ষের সম্মতিক্রমে আজ বুধবার সন্ধার পর স্থানীয়ভাবে শালিস সভা করে উভয় পক্ষের বিরোধ মীমাংসা করার কথা ছিল। এ অবস্থায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন

আজ বুধবার ২টা ৩০মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের কোনাপাড়া ও কাইমুন্সী বাড়ির লোকজনের মধ্যে পুনরায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সরাইল থানার নবাগত ওসি সাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এ সময় সরাইল থানার ওসি সাহাদাত হোসেন মুখমন্ডলে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন।

তাৎক্ষনিক এএসআই শাহজালাল ও সঙ্গীয় পুলিশসহ স্থানীয় লোকজন আহত ওসিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা দেওয়া হয়। ঘন্টাব্যপি চলমান সংঘর্ষে পুলিশ ব্যপক লাটিপেটা, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে ওসি সাহাদাত হোসেন, এসআই এনামুল ও ২জন কনস্টেবলসহ উভয় পক্ষের ২০জন লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যপারে সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল) মকবুল হোসেন বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সরাইল থানার ওসিসহ ৪জন পুলিশ আহত হয়েছেন। ৬রাউন্ড রাবার বুলেট ও ৪রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ