Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেফতার

  |   শুক্রবার, ০৯ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ লোকমান হোসেন (২৮) নামে এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান উপজেলার কালিকাপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতরা খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকমানকে ১২ ইঞ্চি লম্বা একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ