Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অস্ত্রসহ ৩ ছাত্রলীগ নেতা আটক, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সেক্রেটারী বহিস্কার…

  |   রবিবার, ১০ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অস্ত্রসহ ৩ ছাত্রলীগ নেতা আটক, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সেক্রেটারী বহিস্কার…

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবিন, ছাত্রলীগ কর্মী সৌরভ পাল ও আশরাফুল ইসলাম ইমন।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, রাতে মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এর আগে ইফতার মাহফিলে বাকবিতণ্ডার জেরে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের হাতে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম শান্ত। পরে শান্তকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনার পর রাতেই স্বাধীনকে সংগঠন থেকে বহিষ্কার করে শহর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সমায়িকভাবে স্থগিত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ