Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অপহরণের দুইদিন পর শিশু সিফাত নোয়াখালী থেকে উদ্ধার

  |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অপহরণের দুইদিন পর শিশু সিফাত নোয়াখালী থেকে উদ্ধার
মোঃসাইফুল ইসলাম:    
মায়ের কোলে হাসছে সিফাত মোল্লা। অপহরণের দুইদিন পর আখাউড়া থানা পুলিশ নোয়াখালীর সুদারামের ধর্মপুর থেকে শিশু সিফাত (২০ মাস)কে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।
অপহরণের প্রধান আসামী ফারুক মিয়া (৪০)সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার বিকেলে আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছেন।
রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের শিপন মোল্লার ছেলে সিফাতকে বাড়ি থেকে অপহরণ করে নোয়াখালীর সোনাপুরের ফারুক মিয়া ও তার স্ত্রী রুপা বেগম।
পুলিশ সূত্রে জানাগেছে, নোয়াখালীর সোনাপুর গ্রামের ফারুক মিয়া তার স্ত্রী রুপা বেগম গত রোববার দুপুরে দেবগ্রাম থেকে সিফাতকে অপহরণ করে নিয়ে যায়। পরে সোনাপুর থেকে সিফাতের বাবার কাছে মোবাইল ফোনে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরের দিন সিফাতের বাবা শিপন মোল্লা থানায় অভিযোগ দেয়। ওই অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানার এসআই হাবিব নোয়াখালী গিয়ে অভিযান পরিচালনা করে জেলার চরজব্বর উপজেলার থানারহাট বাজার থেকে বিকাশ নম্বর ব্যবহারকারী আনোয়ার হোসেন (২১) কে প্রথমে গ্রেফতার করে।
পরে এ মামলার প্রধান আসামী ফারুক মিয়াকে নোয়াখালীর সুদারাম উপজেলার ধর্মপুর থেকে গ্রেফতার করা হয়। আসামী ফারুরে হেফাজতে থাকা সিফাতকে অক্ষত অবস্থায় মঙ্গলবার রাতে উদ্ধার করে। এ সময় অপর আসামী রুপা বেগম পালিয়ে যায়।
সিফাতের বাবা শিপন মোল্লা বলেন, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে ৭/৮ মাস পূর্বে ফারুক মিয়া ও তার স্ত্রী ঘর ভাড়া নেয়। তাদের কোন সন্তান ছিল না। সিফাতকে তারা আদর করত। মজা খাওয়াত। তারা যে অপহরণকারী তা জানতাম না। মা লাকী বেগম বলেন, আমার বুকের ধন ফিরে পেয়েছি পুলিশের কারণে। এ জন্য আমি আখাউড়া থানা পুলিশের কাছে কৃতজ্ঞ।
আখাউড়া থানার এসআই হাবিব খান বলেন, ওসি স্যারের নির্দেশে নোয়াখালী যায়। ওখানে যাওয়ার পর আসামীদের সাথে মোবাইল ফোনে কথা হয়। তারা একক সময় একক ঠিকানা দেয় দেখার করার জন্য। কিন্ত বারবার তারা স্থান পরিবর্তন করায় তাদের ধরা যাচ্ছিল না। পরে ডিজিটাল প্রযুক্তি রেডিও লোকেশন ব্যবহার করে আসামীদের ধরা হয়। উদ্ধার করা সিফাতকে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় সিফাতকে উদ্ধার করে তার মা কোলে ফেরত দিতে পেরেছি।তিনি আরো জানান, শিশুটি অপহরণের পর থেকেই আমাদের অভিযান শুরু হয়। শিশুটি উদ্ধারে বেশ বেগ পেতে হয়। তবে শেষ পর্যন্ত শিশুটিকে তার বাবা-মায়ের কাছে তুলে দিতে পেরে আমরা খুশি।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ