Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অবৈধভাবে রাখা বালির পানির চাপে আখাউড়া- আগরতলা সড়কে ধ্বস, ঝুকিতে যানবাহন

  |   রবিবার, ১২ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অবৈধভাবে রাখা বালির পানির চাপে আখাউড়া- আগরতলা সড়কে ধ্বস, ঝুকিতে যানবাহন

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তিতাস রেলব্রীজের পূর্ব পাশে আখাউড়া – আগরতলা মহাসড়ক ও রেল সড়কের মাঝখানে জেলা সদর থানা যুুবলীগের সহ সভাাপতি আবু নাহিদ কর্তৃক অবৈধভাবে বালি রাখার কারণে পানির চাপে সড়কের এক পাশ ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে । এতে করে সড়কের এক পাশে ঝুঁকি নিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে। সংশ্লিষ্ট ভোক্তভোগীরা যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান চেয়েছেন।

রবিবার (১২ জুলাই) বিকালে বৃষ্টির পরে মহাসড়কের এক পাশ ধ্বসে পড়ায় ঝুকি নিয়ে চলাচল করছে জেলা সদর থেকে আখাউড়া স্থলবন্দরে চলাচলকারী বিভিন্ন যানবাহন।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার বাসুদেব এলাকার ঠিকাদার এবং জেলা সদর থানার আওয়ামীলীগ নেতা আবু নাহিদ এখানে বালি গুলো রেখেছেন।
মুষলধারে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় সড়কের নিচে পানি চুইয়ে এক সময় মাটির ধ্বস নেমে পাশে তিতাস নদীতে পড়ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক প্রতিবেদক কে মোবাইল ফোনে জানালেন, আমি এইমাত্র আপনার কাছ থেকে বিষয়টি জানতে পারলাম। তিনি আরো বলেন সড়ক টি যেহেতু জনগুরুত্বপূর্ণ তাই আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ