শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আইনজীবীকে হত্যার বিচারের দাবীতে আখাউড়ায় বিক্ষোভ

আহমেদ সামি   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইনজীবীকে হত্যার বিচারের দাবীতে আখাউড়ায় বিক্ষোভ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলা ও সাইফুল হত্যার বিচারসহ ইসকন নিষিদ্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্ত মঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তহিদুজ্জামান খাঁন নিশাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আমানুল্লাহ সামির,জাহিদুল ইসলাম শুভ,জাহিদ হাসান,রিফাতুল ইসলাম তারেক, মোঃ সামি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার যদিও দেশে প্রকাশ্যে বিচরণ করতে পারছে না কিন্তু ঘাটে ঘাটে জায়গায় জায়গায় স্বৈরাচারের প্রেত আত্মারা, তাদের দূষররা দালালী ছড়াচ্ছে। এদেশে নৈরাজ্য কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যে কারণে জঙ্গি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। একই কারণে দেশে ইসকন সংগঠন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছিল। এখন ইসকন নামে ছাত্রলীগের প্রেতআত্মারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার সর্বোচ্চ পায়তারা করছে। প্রশাসনকে সর্বশেষ হুঁসিয়ারি দিয়ে বক্ততারা বলেন, যদি স্বৈরাচারের কোন প্রেত আত্মা এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে সুযোগ পায় তাহলে আমরা প্রশাসনকে ও ছাড় দিব না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ