Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আওয়ামীলীগ নেতার প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটগ্রহণের দায়িত্ব না দেওয়ার আবেদন

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আওয়ামীলীগ নেতার প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটগ্রহণের দায়িত্ব না দেওয়ার আবেদন

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়রের প্রতিষ্ঠানে কর্মরতদের ভোট গ্রহণের দায়িত্ব না দেওয়ার দাবী জানিয়েছেন প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের নিকট তিনি লিখিত দরখাস্ত দিয়েছেন। ওই আওয়ামীলীগ নেতা হলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
লিখিত আবেদনে মো. মনির হোসেন অভিযোগ করেছেন, পৌর মেয়র ও আওয়ামী লীগ মো. তাকজিল খলিফা কাজল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভূঁইয়াকে সমর্থন দিয়ে সভা—সমাবেশ করছেন। আচরণবিধি ভঙ্গ করে পৌরসভা কার্যালয়েও সভা করছেন।

সভা সমাবেশে মনির হোসেন সম্পর্কে মানহানিকর বক্তব্য দিচ্ছেন। আওয়ামীলীগ নেতা তাকজিল খলিফা কাজল শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আখাউড়া পৌরসভার মেয়র। তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মকর্তা ও কর্মচারিদেরকেও মুরাদ হোসেন ভূইয়া’র পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ভোটের দিন নিজেরা যেন সিল মেরে ব্যালট বাক্সে ভরেন সে বিষয়ে চাপ প্রয়োগ করছেন বলে তথ্য রয়েছে।

পৌর মেয়র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে কর্মরত ও তার ঘনিষ্টজনরা ভোট গ্রহণের দায়িত্ব পেলে নির্বাচনে প্রভাবিত করতে পারেন বলে মনির হোসেন আশঙ্কা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ নেতা কাজলের প্রতিষ্ঠানে কর্মরত ও তার ঘনিষ্ঠজনকে নির্বাচনের দায়িত্বে না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ