শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় অতিরিক্ত দামে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

রওনক ইসলাম   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অতিরিক্ত দামে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র মাহে রমজান মাসে লেবুর দাম আকাশ ছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এসময় অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ৫ কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌরশহরের বড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, পৌর শহরের বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই সময় ০৫ জন ব্যবসায়ীকে ১১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ