| সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় অত্যাধুনিক ফকারমেশিনে মশক নিধন কার্যক্রম অভিযান শুরু করেছে আখাউড়া পৌরসভা।
আজ সোমবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এ মশক নিধন কার্যক্রম এর উদ্বোধন করেন আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল,এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম,পৌর সচিব মো:ফারুক পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো: লিয়াকত হোসেন,সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী ফয়সাল আহম্মেদ খান, সহ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য গত ২৫ শে জুলাই থেকে আখাউড়া পৌরসভার মশক নিধন অভিযান শুরু হয় তারই ধারাবাহিকতাই আজ অত্যাধুনিক ফকার মেশিনে মশক নিধন কার্যক্রম শুরু হয়।