Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন লাখ টাকা জরিমানা।

মো,সাইফুল ইসলাম   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন লাখ  টাকা জরিমানা।

আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকার ঈদগাহ সংলগ্ন স্থানে কৃষি জমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকার ঈদগাহ সংলগ্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উঠানো হচ্ছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকর্ষিক অভিযান চালিয়ে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান,ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের কারনে ফসলী জমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ