Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী পালনে যুবলীগের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী পালনে যুবলীগের কর্মসূচী

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া(৪)সংসদীয় আসনের কসবা-আখাউড়ার স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের পিতা এ্যাডভোকেট সিরাজুল হক(বাচ্চু মিয়ার)১৯ তম মৃত্যুবার্ষিকী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল (২৯ অক্টোবর)বৃহস্পতিবার আখাউড়ায় উপজেলা যুবলীগের ব্যানারে নানা আয়োজনে দিবসটি পালিত হবে।

আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানান, আইনমন্ত্রীর পিতা মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে করে বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে।সকাল ৮ দলীয় নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ।সকাল ৯ টায় পবিত্র কোরআন খানি, সকাল ১১টায় স্মরণ সভা, দুপুর ১২টায় মিলাদ ও দোয়া মাহফিল, দুপুর একটায় তবারক বিতরণ করা হবে।

উল্লেখ্য এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশের সংবিধান প্রণেতা ছিলেন। তিনি ২০০২ সালের(২৮ অক্টোবর) মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ