Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আইনশৃঙ্খলা সভা বয়কট করলেন ইউপি’র চেয়ারম্যানরা।

  |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আইনশৃঙ্খলা সভা বয়কট করলেন ইউপি’র চেয়ারম্যানরা।

আখাউড়া প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ ইউপির চেয়ারম্যানরা বয়কট করেছে আইনশৃঙ্খলা সভা

 মাদকের তৎপরতা বৃদ্ধি ও মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদকের কথা বললে পুলিশ প্রশাসন বিরক্ত হওয়ার কারণে চেয়ারম্যানগণ মাসিক আইনশৃঙ্খলা সভায় যোগ দেননি

আজ সোমবার উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ছিল। বেলা সাড়ে ১১ টায় প্রথমে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়

 সভায় সভাপতিত্ব করেন আইনশৃঙ্খলার সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা। ওই সভায় উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ যোগ দেননি। পরে মাসিক সমন্বয় সভায় যোগ দেন চেয়ারম্যানগণ

একটি সূত্রে জানাগেছেআগস্ট মাসের মাসিক আইনশৃঙ্খলা সভায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন তার বক্তৃতায় বলেনইদানিং মাকদের তৎপরতা বেড়ে গেছে। মোটরসাইকেলে নেশাখোররা নেশা খেতে আসছেন আখাউড়ায়। পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার বক্তৃতার পরই ওই সভায় আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী তার বক্তৃতা বলেন আমি আসার আগের পরিস্থির জন্য আমি দায়ী নয়। 

 

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেনআইনশৃঙ্খলা সভায় সত্য বললে পুলিশ প্রশাসন বিরক্তি হন। সভায় যোগ দিলে মাদকের তৎপরতার বৃদ্ধির কথা বলতে হবে। তাই আমরা চেয়ারম্যানগণ আইনশৃঙ্খলা সভায় যায়নি

 

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী বলেনসভায় কে আসল কে আসল না এটা তো আমার বিষয় না। আর যে অভিযোগ তোলা হয়েছে সেটি সত্য নয়। আমি এ থানায় আসার পর থেকে গ্রামে গ্রামেপাড়া-মহল্লায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সভা পরিচালনা করে আসছি। 

 

আখাউড়া নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি তাহমিনা আক্তার রেইনা বলেনচেয়ারম্যানগণ কি কারণে আইনশৃঙ্খলা মিটিংয়ে আসেনি তা খতিয়ে দেখা হবে। তবে চেয়ারম্যানগণ সমন্বয় সভা যোগ দিয়েছেন। 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ