Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধির আশ্বাস-রেলমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক:   |   শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধির আশ্বাস-রেলমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের সকল আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তাছাড়া তিনি আখাউড়া রেলওয়ে সরকারি হাসপাতালের ডাক্তার ও রেলওয়ে সহকারী হাই স্কুলের শিক্ষক সংকটের সমাধান করবেন বলেও আশ্বস্ত করেছেন।

আজ শনিবার(২৫ সেপ্টেম্বর)বিকেলে কুমিল্লা লাকসাম ডুয়েল গেজ রেললাইন উদ্বোধনের পর আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন একথা বলেন।

এসময় ২০২৩ সালের জুন মাসের মধ্যে আখাউড়া- আগরতলা রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।রেলমন্ত্রী নূরুল ইসলাম সূজন আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি কালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।

এসময় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)মাজহারুল ইসলাম,রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির (ওসি)মোঃজাহাঙ্গীর আলম,আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, রেলওয়ে জংশন শ্রমিক লীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক একেএম সুজাত আলী, উপদেষ্টা হানিফ ভূইয়া,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ