রওনক ইসলাম |
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ |
প্রিন্ট
|
পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের পূর্ব কলেজপাড়ায় ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান “আল হাসনাঈন আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা”র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পূর্ব কলেজপাড়ার আল আমিন মোল্লার বাসভবনের নিচতলায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এক জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাসুদ মোল্লা মোজাহেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি, যিনি তাঁর বক্তব্যে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, যুগোপযোগী শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয়ই একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি হাফেজ গোলাম কিবরিয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুব খান সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি শামসুল আলম হোসাইনী ও মুফতি রেদুয়ান রেজা। এময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক অমিত হাসান আবির, মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজী, মাওলানা শফিকুল ইসলাম ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আখাউড়ায় এটি প্রথম ক্যাডেট মাদ্রাসা যা বর্তমান যুগে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানের সমন্বয় অত্যন্ত প্রয়োজনীয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই “আল হাসনাঈন আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা” যাত্রা শুরু করেছে, যা ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাসুদ মোল্লা মুজাহিদী জানান, মাদ্রাসাটিতে নাজেরা ও হিফজ বিভাগ ছাড়াও নূরানী বিভাগে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী দ্বীনি ও আধুনিক উভয় শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”