Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ইয়াবার বড় চালানসহ যুবক আটক।

  |   সোমবার, ০৯ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ইয়াবার বড় চালানসহ যুবক আটক।

মো:সাইফুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ
সাইফুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

এসময় তার কাছ থেকে ৯ হাজার৭৮০ পিস ইয়াবা উদ্ধার  করা হয়।সোমবার রাত ৮ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রাম থেকে আখাউড়া কোম্পানি সদর বিজিবি টহল জওয়ানরা তাকে আটক করে। সে নরসিংদী সদরের  ব্রাহ্মনদী গ্রামের মৃত সাহারাজ মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সেনারবাদী এলাকায় অভিযান চালায় আখাউড়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) বিজিবি সদস্যরা। সেখানে সীমান্ত পিলার ২০২৪ থেকে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ সাইফুলকে আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৯ লাখ ৬৫ হাজার টাকা। সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ