শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ইসলামীক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৩৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ইসলামীক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়  ইসলামীক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক মিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামীক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় আখাউড়া ইসলামীক ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওঃ আবদুল মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নূরে আলম।

সভায় বক্তব্য রাখেন আখাউড়া ইসলামীক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা মুফতি তৌফিকুল ইসলাম রেজবি,ভাটামাথা উওর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ,দরখার দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম,দরখার আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষিকা রাজিয়া সুলতানা সহ আরো অনেকে।

সভায় বক্তারা মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস,বাল্যবিবাহ বন্ধ সহ ইসলামীক ফাউন্ডেশনের বিভিন্ন প্রকার কর্মকান্ডের বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ