Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় একই রাতে মসজিদ ও বাড়িতে দুর্ধর্ষ চুরি।

  |   মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় একই রাতে মসজিদ ও বাড়িতে দুর্ধর্ষ চুরি।

অমিত হাসান অপু#

সোমবার দিবাগত গভীর রাতে আখাউড়া পৌরসভায় দুইটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের কবল থেকে মসজিদও রক্ষা পায়নি। বাড়ি ও মসজিদের গ্রিল, তালা ভেঙ্গে নগদ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

জানাগেছে, সোমবার দিবাগত মধ্যরাতে আখাউড়া পৌরসভার রাধানগর কলেজপাড়ার প্রবাসী ফালু মিয়ার বাড়িতে একদল চোর হানা দেয়। চোরের দল প্রথমে জানালার গ্রিল কেটে দু’ তলার একটি কামরায় প্রবেশ করে। এসময় চুরের দল প্রবাসীর স্ত্রী সেলিনা বেগমকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভিসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এদিকে একই রাতে আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামের জামে মসজিদে চুরি হয়। চোরের দল মসজিদের কলাপসেবল গেইট ও পরে দরজার তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করে একটি সোলার, বেটারী, মসজিদের মাইকের মেশিন যত্রাংশসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ