Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় এক দফা দাবিতে নার্সদের ৩ ঘন্টা কর্মবিরতি পালন

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় এক দফা দাবিতে নার্সদের ৩ ঘন্টা কর্মবিরতি পালন

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক দফা দাবিতে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নার্স ও মিডওয়াইফারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মবিরতি কালে তারা বলেন,আমলা এবং ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে পদায়ন করতে হবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার এ কর্মবিরতি পালন করেন তারা। কর্ম বিরতি নার্সরা বলেন,আমাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে।

এই দাবিটিতে আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম। তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেয়া হয়নি। কাজেই আমরা মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি।

আমাদের দাবি দ্রুত মেনে না নিলে বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টার কর্মবিরতী পালন করা হবে। এসময় নার্সদের মধ্য থেকে বক্তব্য রাখেন,জান্নাতি আক্তার রুমা, জয়নব সুলতানা,মোতমা ইন্না প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ