| শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম
আজ শনিবার সকালে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি এবং অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।
এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবীর এর উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালী কেক কাটা এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও এতিম অসহায় মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণের।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্তে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন আহ্বায়ক আখাউড়া উপজেলা আওয়ামীলীগ,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সভাপতি কমিউনিটি পুলিশিং আখাউড়া থানা, আব্দুল মমিন বাবুল যুগ্ন-আহবায়ক উপজেলা যুবলীগ আখাউড়া, হান্নান খাদেম সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা প্রেসক্লাব, মো:সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,ফজলে রাব্বি সাংগঠনিক সম্পাদক আখাউড়া উপজেলা প্রেসক্লাব। শরিফুল ইসলাম প্রতিদিনের সংবাদ আখাউড়া প্রতিনিধি, শেখ নিজাম সাধারণ সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরাম,সাংবাদিক রুবেল মানবাধিকার কর্মী আব্দুল আউয়াল ও সাথি প্রমুখ।