Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায়  করোনাপরিস্থিতিতেও পুলিশ কর্মকর্তার বিয়ে

  |   সোমবার, ০৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায়  করোনাপরিস্থিতিতেও পুলিশ কর্মকর্তার বিয়ে

আখাউড়ার আলো ২৪ :

করোনার এ ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বিয়ে করেছেন মো. আক্কাছ নামে পুলিশের এক এমসআই। কক্সবাজারের উখিয়া থেকে বিয়ে করে তিনি বৌ নিয়ে এসেছেন নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের বাসিন্দা মো. আক্কাছ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তবে রোহিঙ্গা ক্যাম্পের বাড়তি দায়িত্বের জন্য এএসআই আক্কাছকে কক্সবাজারের উখিয়ায় পাঠানো হয়। উখিয়া ও রামু উপজেলার সীমান্তবর্তী স্থানে তিনি একটি আবাসিক হোটেলে থাকতেন। ওই হোটেলের মালিকের ভাতিজিকে রবিবার তিনি বিয়ে করেন। গাড়ি করে বৌকে নিয়ে রাতে আখাউড়ায় পৌঁছান।

আক্কাছের চাচা মো. জয়নাল আবেদীন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্কাছ তাঁর বৌ নিয়ে এখন বাড়িতেই অবস্থান করেছেন। আক্কাছের আগের স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তার ছোট ছোট দুইটি সন্তান রয়েছে। এসব দিক বিবেচনা করে আক্কাছ বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিকবাবে আলোচনা করে রবিবার তাদের বিয়ে পড়ানো হয়। তবে আখাউড়া থেকে বিয়েতে কেউ যায় নি। বাড়িতে আসার পর কনের চাচা ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রশিদ বরের বাড়িতে আসেন। তবে কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছিলো না।

পুলিশ কর্মকর্তা মো. আক্কাছ জানান, তিনি যতটুকু সম্ভব নিয়ম মেনে বিয়ে করেছেন। উখিয়া থানার ওসিকেও বিষয়টি জানানো হয়। কনেদের (ডিবি পুলিশ কর্মকর্তার গাড়ি) নিজস্ব গাড়িতে জীবানুনাশক স্প্রে করে বাড়িতে এসেছি। পথে কোথাও আমরা নামিনি। এমনকি খাওয়াও দিয়ে দেয়া হয়েছিল কনের বাড়ি থেকে। বদলির সময়ে যে সময়টুকু পাওয়া সেটুকু থেকে কর্মস্থলে চলে যাবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ