Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় করোনা আতঙ্কের মধ্যেই প্রশাসনের নাকের ডগায় গরু বাজার

  |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা আতঙ্কের মধ্যেই প্রশাসনের নাকের ডগায় গরু বাজার

আখাউড়া প্রতিনিধি:

দেশে করোনার কারণে জনসমাগম নিষিদ্ধ করা হলেও
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রশাসনের নাকের ডগায় চলছে গরু বাজার।

মঙ্গলবার সকাল থেকে আখাউড়া পৌরশহরের কলেজ পাড়া এ গরু বাজার জমে। অবশ্য খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ পাঠিয়ে দুপুরে গরুসহ জনসমাগম ভেঙ্গে দেয়।

যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাকে গরু বাজার ও জনসমাগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

জানাগেছে, বিশ্বময় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। কিন্তু আখাউড়া প্রশাসনের নাকের ডগায় জনসমাগম করে শত শত গরু ও ছাগল নিয়ে বাজার বসায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে আসা গরু ব্যবসায়ী আব্দুল আলী বলেন, সপ্তাহিক গরুবাজার হিসাবে অনেক দূর থেকে ট্রাক বোঝাই করে গরু নিয়ে আসছি। দুপুর ১ টার দিকে পুলিশ এসে গরু নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলে।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, গরু বাজার ও জনসমাগমের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সঙ্গে সঙ্গে বাজার ক্লোজ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গরুর হাট বসতে দেয়া হবে না।

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক ( ডিসি) হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, পূর্বেই গরুর হাট- বাজারসহ জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ