Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় করোনা প্রতিরোধে পুলিশের ব্যাপক প্রচারণায় মার্কেট বন্ধ

  |   বুধবার, ২৫ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা প্রতিরোধে পুলিশের ব্যাপক প্রচারণায় মার্কেট বন্ধ

মো:সাইফুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনার অংশ হিসেবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে থানা পুলিশ।

সরকার নির্দেশিত সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছে তারা। জানানো হচ্ছে দুই জনের অধিক চলাচল করলেই গুনতে হবে জরিমানা।

আজ বুধবার (২৫ মার্চ) থেকে করোনা প্রতিরোধে উপজেলার শপিং মল সুপার মার্কেটসহ সরকার নির্দেশিত সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি কাঁচাবাজার এবং মুদি দোকান খোলা রয়েছে এইসব দোকানে ভীড় লক্ষ করা গেছে।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে, জনসচেতনা সৃষ্টি করতে লিফলেট বিতরণ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, মাস্ক এবং গ্লাভস পরতে সবাইকে সচেতন করছে।

উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঝরাপাতার উদ্যোগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন যায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তায়,যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মেদ নিজামী জানান, সরকারে নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনসমাগম ও জটলা এড়াতে সবাইকে নিরুৎসাহিত করার পাশাপাশি দুই জনের বেশি চলাচল না করতে বলা হয়েছে। কেউ যদি সরকারের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ