Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় করোনা মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে নেই জন প্রতিনিধিরা।

  |   সোমবার, ৩০ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে নেই জন প্রতিনিধিরা।

মো:সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাস মোকাবিলায় অঘোষিত লকডাউনে ঘরবন্দি উপজেলার প্রায় লক্ষ মানুষ।

উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন।

কিন্তু এ পরিস্থিতিতে এখানকার কর্মহীন দরিদ্র মানুষের পাশে নেই এই এলাকার নির্বাচিত কোন জন প্রতিনিধি। এনিয়ে অনেকে রসিকতায় বলাবলি করছেন,উপজেলার দায়িত্বপ্রাপ্ত জন প্রতিনিধিরা কি আছেন ‘হোম কোয়ারেন্টাইনে’।

এদিকে আখাউড়া করোনা পরিস্থিতিতে স্থানীয় জন প্রতিনিধি ও প্রভাবশালী রাজনীতিবিদদের নীরবতা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন সাধারণ মানুষ। তারা বলেছেন, নির্বাচনে যারা ভোটের জন্য দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েছেন, মানুষের এই দুর্দিনে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।

অথচ সময়ে অসময়ে অনেকেই লোকদেখানো সামাজিকতা নিয়ে হাজির হয়েছেন আগে। সাধারণ মানুষ চাইছে, নিয়ম মেনেই অন্তত খেঁটে খাওয়া মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াক রাজনৈতিক নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন কেউ কেউ।

যদিও ইতি মধ্যে কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন অবহেলিত জনগোষ্টির মাঝে সাহায্যর হাত বাড়িয়েছেন।

সাধারণ মানুষের প্রত্যাশা অন্তত বিপদের এই দিনে জন প্রতিনিধিরা তাদের পাশে দাড়াবে এবং সহযোগীতার হাত বাড়াবে।জনপ্রতিনিধিরা যেন নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাড়ায় সেজন্য স্থানীয় সাংসদ আইন মন্ত্রী আনিসুল হকের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ