শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় কৃষকদের মাঝে ন্যাপস্যাক স্প্রেয়ার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় কৃষকদের মাঝে ন্যাপস্যাক স্প্রেয়ার মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের মাঝে ন্যাপস্যাক স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় উপজেলার ৪৫ জন গ্রুপভূক্ত কৃষকের মাঝে ন্যাপস্যাক স্প্রেয়ার মেশিন, গাম বুট, মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাঈমা জান্নাত প্রমূখ।

উপজেলায় কৃষি কর্মকর্তা মোছা: তানিয়া তাবাসসুম জানান, এটি ফসলের মাঠে রোগ পোকামাকর দমনের ক্ষেত্রে বালাই নাশক ব্যবহারের জন্য এবং আগাছা দমনের জন্য যে কীটনাশক স্পে ব্যবহার করা হয় তা এই ন্যাপস্যাক স্পেয়ার মেশিন দিয়ে ব্যবহার করতে হয়। ফসলের জমিতে কোন সময় এই স্প্রে ব্যবহার করতে হয়,কিভাবে ব্যবহার করতে হয়, তা কৃষকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ