Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় কৃষকদের মাঝে যুবলীগের কাস্তে বিতরণ

  |   শনিবার, ০২ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় কৃষকদের মাঝে যুবলীগের  কাস্তে বিতরণ

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের মাঝে যুবলীগের কাস্তে বিতরণ করা হয়েছ। আজ শনিবার সকালে আখাউড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই কাস্তে বিতরণ করা হয়।

 প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতা-কর্মীরা কৃষকদের পাশে থাকার আহবানে সাড়া দিয়ে আখাউড়া উপজেলা যুবলীগ কৃষকদের মাঝে কাস্তে বিতরনের মধ্যে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।
কাস্তে বিতরণ কালে যুবলীগের নেতারা  বলেন আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব কৃষকদের সর্বোচ্চ সহায়তা প্রদান করছে করোনা ভাইরাসের সংকটে যুবলীগ ছাত্রলীগ মাঠে কৃষকদের সাথে ধান কেটে দিচ্ছে।

কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনালী ফসল ফলায় দেশের আপামর জনতার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে তাই তাদের ক্ষুদ্র সহায়তা প্রদান করে উপজেলা যুবলীগ আনন্দিত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া উপজেলা কৃষকলীগের সভাপতি মাসুদুর রহমান,পৌর যুবলীগ সভাপতি মনির খান সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ