Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় খুনের ঘটনার প্রধান আসামী শুভ আটক। সর্বোচ্চ শাস্থির দাবীতে বিক্ষোভ

  |   সোমবার, ০৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় খুনের ঘটনার প্রধান আসামী শুভ আটক। সর্বোচ্চ শাস্থির দাবীতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে মোঃ রাজু ওরফে রাজন (২০) নামে এক যুবক কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার(৭মার্চ) দিনগত রাত সাড়ে ৯ টার সময় পৌরসভার ৭ নং ওয়ার্ড দেবগ্রামের( বালুচূরা) উত্তর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠিয়েছে।নিহত রাজনের পালিত পিতার নাম মোঃ আলমগীর হোসেন। তারা স্বপরিবারে অত্র এলাকা দূলাল মোল্লার বাড়িতে ভাড়ায় থাকেন।

এ ঘটনায় খুন হওয়া যুবক রাজুর অভিযুক্ত প্রধান আসামী শুভকে আটক করা হয়েছে।আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় কিশোরগঞ্জ পুলিশ তাকে আটক করে।

এদিকে যুবক খুনের প্রধান আসামীর সর্বোচ্চ শাস্তির দাবীতে সোমবার সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯ টার সময় একই এলাকার বালুচূরা পাড়ার শেখ রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া মোঃ সাইদুল ইসলামের পুত্র মোঃ শুভ (২১) নামে এক যুবক প্রেম ঘটিত কারণে রাজন কে ছুরিকাঘাত করলে সে মারাত্মকভাবে আহত হন।

পরে তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে৷ প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাজন মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ