Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  |   সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে ন্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আজ সোমবার সকালে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

এতে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল হক পৌরমুক্ত মঞ্চে এসে এক ছাত্র সমাবেশে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শেখ আশিকুর রহমান নাঈমের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল, সৈয়দ তানভীর শাহ্ মন।

পরে অতিথিদের সঙ্গে নিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জংশন ছাত্রলীগের রাকিব হাসান, ধরখার ইউনিয়ন ছাত্রলীগের সীমান্ত চৌধুরী, মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের,আব্দুল মোমেন,মাহিয়ান রিপন, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের হাসান মাহমুদ পারভেজ,জাকারিয়া হাসানাত রাফি,নাঈম আহমেদ নীড়, লুৎফুর রহমান সজীব, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের রবিন, সজিব, তানভীর আহমেদ সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ