| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | প্রিন্ট | ৬৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগের সভাপতি, নার্স,স্বাস্থ্য সহকারী,ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে,মঙ্গলবার দুপুরে প্রাপ্ত ফলাফলে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু (৩১), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রাজিয়া খাতুন (২৯), আখাউড়া ইসলাম ব্যাংকের তৌহিদুল ইসলাম (২৬), পৌরসভার দেবগ্রামের সালমা বেগম (৪১), কলেজপাড়ার স্বাস্থ্য সহকারী আল আমিন (৩৫), পৌরসভার মালদারপাড়া গ্রামের সামসুল আলম (৬৩) ও তার পরিবারের ফারজানা আলম (৩০), তাহসিন আলম (১৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় জানায়, করোনা আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। অনেকের শরীরে করোনার উপর্সগ নেই বলেও তিনি জানিয়েছেন।