Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ছেলেকে বেঁধে পুলিশে দিলেন বাবা।

  |   শনিবার, ০৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ছেলেকে বেঁধে পুলিশে দিলেন বাবা।

আখাউড়া প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেঁধে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগী বাবা।

মুন্না (২০) নামে ওই যুবককে আজ শনিবার আখাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারে পাঠায়।মুন্না পৌরশহরের তারাগন গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

মুন্নার বাবা মিন্টু মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল নেশায় আসক্ত। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই মুন্না মা-বাবাসহ পরিবারের লোকজনকে মারধর করত।

এছাড়া মুন্না এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে সোপর্দ করেছে।

আখাউড়া থানার ডিউটি কর্মকর্তা মো. রেজোয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত মুন্না দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অত্যাচার করে আসছিল। এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ট হয়ে মুন্নাকে বেঁধে থানায় সোপর্দ করেন তার বাবা মিন্টু মিয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ