শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  |   রবিবার, ২৯ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আখাউড়া প্রতিনিধি:

“কোভিট—১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাস্থ্যবিধি মেনে ফিতা কাটার মধ্য দিয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া।

 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলে উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফয়েজুর নেছা আমিন সহ আরো অনেক।

এসময় অন্যান্য সংগঠনের নেতাকর্মী, উপজেলার সকল সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষ্টলে তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে শিক্ষার্থীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ