শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ১০ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৪৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায়  জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি

আগামী ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ- আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন আহবায়ক সেলিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জমশেদ শাহ্,ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন,আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী,রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ সাকিউল আযম সহ বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজননৈতিক নেতৃবন্দৃ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন স্তরের লোকজন এই প্রস্তুতি সভায় অংশগ্রহন করে।

প্রস্তুতি সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। দিবসের শুরুতে সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক  অপর্ণ করা হবে। পরে  আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির জন্য র‌্যালী করা না হলে অনলাইনে শিশুদের চিত্রাঙ্গন, রচনা ও সংগীত  প্রতিযোগীতা হবে।

প্রস্তুতি সভার শুরুতে জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত কিছু স্থির চিত্র প্রদর্শনী করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ