মোহাম্মদ সামী | বুধবার, ০৪ আগস্ট ২০২১ | প্রিন্ট | ৫২০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়ছে।

আজ বোধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।বক্তারা ১৫ আগস্ট জাতীয় শোঁক দিবস উপলক্ষ্যে এর বিস্তারিত করণীয় সম্পর্কে প্র্যাক প্রস্তুতি মূলক আলোচনা করেন৷

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,অধ্যক্ষ জয়নাল আবেদিন,জেলা পরিষদের সদস্য,আতাউর রহমান নাজিম,আখাউড়া থানার ভারপ্রাপ্ত(ওসি)মিজানুর রহমান,উপজেলা যুবলীগের যু্গ্ন আহবায়ক,আব্দুল মমিন বাবুল,মোগড়া ইউপির চেয়ারম্যান,মনির হোসেন,আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান,স্বপন ভূঁইয়া,দক্ষিণ ইউপির চেয়ারম্যান,জালাল উদ্দীন প্রমূখ।

এছাড়া সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,মসজিদের ইমামসহ বিভিন্ন সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।