Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় জালটাকাসহ অস্ত্র মামলার আসামী ও স্ত্রী গ্রেফতার

  |   সোমবার, ১৪ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জালটাকাসহ অস্ত্র মামলার আসামী ও স্ত্রী গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে জাল টাকাসহ চার মামলার আসামি ওবায়দুল হক (৩৮) এবং জাহানারা বেগম কমলা (৩৫) নামে স্বামী – স্ত্রী কে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে একশত টাকা মূল্যমানের ১০৫টি জাল নোট ও একটি মোবাইল উদ্ধার করা হয়।সোমবার দুপুর ২টার দিকে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে ওই স্বামী – স্ত্রী কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই গ্রেফতারকৃত ওবায়দুল ও তার স্ত্রী কমলার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(ক) ধারায় মামলা করা হয়েছে।ওবায়দুল হক উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল হক ও তার স্ত্রী কমলাকে দশ হাজার পাঁচ’শ জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে। ওবায়দুল হকের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতি, অস্ত্র ও অপহরণের ৪টি মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ