Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি অর্ধশত ঘর লন্ডভন্ড

  |   বুধবার, ২৭ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি  অর্ধশত ঘর লন্ডভন্ড

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার সকালে হয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ঘর লন্ডভন্ড  হয়ে গেছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা।


ছিড়ে পড়ে বিদ্যুতের তার। ঝড়ের পর থেকে দীর্ঘ প্রায় নয় ঘন্টা একটানা বিদ্যুৎ ছিলো না। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই আখাউড়ায় ঝড়ো হাওয়ার সঙ্গে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়। এতে আখাউড়া পৌর এলাকা, দক্ষিণ ইউনিয়ন, ধরখার, মনিয়ন্দে
অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।তারাগন, দেবগ্রামসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আখাউড়া স্থলবন্দর এলাকায় সি এন্ড এফ ব্যবসায়িদের কয়েকটি অফিস ভেঙে প্রায় লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
আখাউড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, দুপুর নাগাদ ৪৮টি ক্ষতিগ্রস্থ ঘরের তালিকা করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ১২টি ও দক্ষিণ ইউনিয়নে ২৯টি ঘর রয়েছে। এতে আনুমানিক প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতিমধ্যে একটি তালিকা তৈরী হয়েছে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ