Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  |   বুধবার, ২৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেল সেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত বাবু বিজয়নগর উপজেলার সেলিমের ছেলে।আজমপুর স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রেলওয়ে থানার পুলিশ মরদেহের খণ্ডবিখণ্ড অংশ উদ্ধার করেছে।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওপাশ থেকে তার বাড়ি বিজয়নগর উপজেলা বলার পর সংযোগ বিছিন্ন হয়ে যায়।

মরদেহের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ